কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পিসিআর মেশিন নষ্ট, ৩ দিন থেকে হচ্ছে না করোনা পরীক্ষা

কিশোরগঞ্জ, ১০ জুলাই-  কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনটি নষ্ট হয়ে গেছে। মেশিন নষ্ট হওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পিসিআর মেশিনটি বৃহস্পতিবার নষ্ট হয়ে যায়। এতে করে করোনার নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। পিসিআর মেশিন নষ্ট থাকায় গত তিনদিন ধরে সাড়ে আটশ’ নমুনা জমা পড়েছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, পিসিআর মেশিনটি যেখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। তারা প্রকৌশলী পাঠিয়েছেন। শনিবার সকাল থেকে তারা কাজ শুরু করেছেন।

মেশিনটি মেরামত করার সঙ্গে সঙ্গে আবারও কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।

মেশিনটি নষ্ট হওয়ায় গত তিনদিনে সাড়ে আটশ’ স্যাম্পল স্টোরে জমা ছিল। সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান জানান, শনিবার স্যাম্পলগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩১ মে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াল টাইম পলিমারেস চেইন রি-অ্যাকশন  (আরটি পিসিআর) ল্যাব স্থাপন করা হয়। এখান থেকে প্রতিদিন দুই শিফটে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যায়।

সূত্রঃ সমকাল
আর আই


Back to top button
🌐 Read in Your Language