বগুড়ায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু

বগুড়া, ১০ জুলাই – বগুড়ায় গত একদিনে করোনা আক্রান্তে ৫ জন ও উপসর্গে ৮ জনসহ মোট ১৩ জন মারা গেছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।
গত একদিনে ৩২৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৭ জনের। নতুন শনাক্ত নিয়ে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৫ হাজার ৫২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৫০ জন এবং মৃত্যু ৪৬০ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৬১৪ জন।
নতুন আক্রান্তের মধ্যে সদরের ৭০ জন, শাজাহানপুরের ১১ জন, দুপচাঁচিয়ার আটজন, সারিয়াকান্দির দুজন এবং গাবতলী ও শেরপুরের একজন রয়েছেন।
গত একদিনে মৃতদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে দুজন, সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে একজন, টিএমএসএস হাসপাতালে একজন এবং একজন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে উপসর্গ নিয়ে দুই হাসপাতালে আটজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১০ জুলাই









