ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্ত ১৫১ জনের, মৃত্যু ৩

ঠাকুরগাঁও, ০৯ জুলাই- ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় জেলায়  ৩৭১ টি নমুনা পরীক্ষায় ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৩ জনের। এদের মধ্যে সদর উপজেলায় ৬০ বছর বয়সী ১ জন নারী, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫০ বছর বয়সী ১ জন পুরুষ ও রাণীশংকৈল উপজেলায় ৬৪ বছর বয়সী ১ জন পুরুষ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে ৯ জুলাই ৩ জন, ৮ জুলাই ১ জন, ৭ জুলাই ৪ জন, ৬ জুলাই ৫ জন, ৫ জুলাই  ১ জন, ৪ জুলাই ৭ জন, ৩ জুলাই ৪ জন, ১ জুলাই ২ জন মারা গেছেন। নিহতদের প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৭০ বছরের মধ্যে।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩শ ৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ৭শ ৬ জন ও মারা গেছেন ১০৮ জন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে তাই অক্সিজেনের সমস্যা নেই। দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সকলকে মাক্সসহ সকল স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হচ্ছে।

সূত্রঃ সমকাল

আর আই


Back to top button
🌐 Read in Your Language