খুলনা

খুলনায় জেনারেল হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু

খুলনা, ০৯ জুলাই-  খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (০৯ জুলাই) সকালে এ তথ্য জানা গেছে। খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকার মমতাজ বেগম (৩৫), মিয়াপাড়ার শামীম আরা (৬০), রূপসার মোজাফফর শেখ (৬০), একই উপজেলার হানিফ মোড়ল (৬৫) এবং নড়াইলের মুলতাহির এলাকার রামেসা খাতুন (৭৫)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন, তার মধ্যে ৩৪জন পুরুষ ও ৩৭ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

সূত্রঃ বিডি২৪লাইভ

আর আই


Back to top button
🌐 Read in Your Language