কুষ্টিয়া

কুষ্টিয়া হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১৬ জনের মৃত্যু

কুষ্টিয়া, ০৭ জুলাই- কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। এর মধ্যে করোনা পজেটিভ হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন।

এর আগের দিন মারা যান ১৩ জন। মৃতদের সবার বাড়ি কুষ্টিয়া জেলায়।

গত ২৪ ঘণ্টায় ৮০১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩৪ জন। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।  এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। সব মিলিয়ে ভর্তি আছেন ২৫২ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। রোগী ভর্তি হয়েছে ৪৬ জন। হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট এখন নেই।

সূত্রঃ সমকাল

আর আই


Back to top button
🌐 Read in Your Language