হবিগঞ্জ
সরকার নির্দেশিত আদেশ না মানায় হবিগঞ্জে ৫৬ জনকে জরিমানা

হবিগঞ্জ, ০৬ জুলাই – করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর বিধি-নিষেধের ৫ম দিন সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়েছে।
সরকার নির্দেশিত আদেশ না মানায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ২১ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করে।
জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্বে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা এসব ওই পরিমাণ জরিমানা আদায় করেন।
এ সময় লোকজনকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুপ্রাণিত করে অসহায়, দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সূত্র : রাইজিংবিডি
এম এউ, ০৬ জুলাই









