সাতক্ষীরা

সাতক্ষীরা ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা, ২৬ জুন – সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে নয় জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১৫ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৮ জুন সাতক্ষীরা জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ দশমিক ৮৭ শতাংশ করোনা শনাক্ত হয়।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বলেন, এখন বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জন পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

তিনি জানান, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৭০ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৮ জন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৬ জুন


Back to top button
🌐 Read in Your Language