কক্সবাজার

উখিয়ায় মাইক্রোবাস-অটো সংঘর্ষে ​দুইজন নিহত

কক্সবাজার, ২২ জুন- কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৩ জন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন।

তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল
এস সি/২২ জুন


Back to top button
🌐 Read in Your Language