সিলেট

সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালের নতুন পরিচালক ব্রি. জে. ব্রায়ান বঙ্কিম

সিলেট, ১৯ অক্টোবর- সেনাবাহিনীর এক কর্মকর্তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে সিলেট ওসমানী হাসপাতালে পরিচালক হিসেবে নিয়োগ দিতে সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে তাদের চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করেছে।

আরও পড়ুন: ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যু : ৩ পুলিশ সদস্যের জবানবন্দি

এদিকে, ওসমানী হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের চাকরি আবারও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সূত্র : সিলেটভিউ
এন এইচ, ১৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language