উত্তর আমেরিকা

মেক্সিকোয় গুলি করে সাংবাদিককে হত্যা

মেক্সিকো সিটি, ১৯ জুন – মেক্সিকোয় গুস্তাভো সানচেজ নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। তিনি পুলিশের খবর প্রচারকারী একটি ওয়েবসাইটের সম্পাদক ছিলেন। এই নিয়ে এ বছর দেশটিতে দু’জন সাংবাদিককে হত্যা করা হল।

পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ওয়াক্সাকা শহরে স্থানীয় সময় গত বৃহস্পতিবার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই সাংবাদিক। এই সময় বন্দুকধারীরা গুলি ছুড়লে তিনি নিহত হন। তবে বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর আগে ২০২০ সালের জুলাইয়ে সানচেজের ওপর এক দফা হামলা হয়েছিল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।

উল্লেখ্য, জীবননাশের ঝুঁকি বিবেচনায় সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর একটি মেক্সিকো। ২০০০ সালের পর থেকে দেশটিতে শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। মূলত রাজনীতি ও মাদক ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় দেশটিতে সাংবাদিকেরা হামলার শিকার হন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৯ জুন


Back to top button
🌐 Read in Your Language