উত্তর আমেরিকা

ইহুদিরা ট্রাম্পকে ভোট দেয়নি

ওয়াশিংটন, ১৮ জুন- ব্রুকলিনভিত্তিক কট্টরপন্থি ইহুদিদের সাপ্তাহিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আমেরিকান ইহুদিদের তীব্র সমালোচনা করে বলেন, ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থনের পরও যুক্তরাষ্ট্রের ইহুদিদের বড় একটি অংশ আমাকে ভোট দেয়নি।

তার শাসনামলে ইসরাইলের পক্ষে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন এবং ইহুদিরা তাকে সেভাবে ভোট না দেওয়ায় অবাক হওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমার বিশ্বাস— আমি মনে হয় মাত্র ২৫ শতাংশ ইহুদির ভোট পেয়েছি। এটি কোনো কথা?

ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ইহুদিদের অব্যাহত সমর্থনের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমেরিকান ইহুদিরা ইসরাইলকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে না।

তথ্যসূত্র: নতুন সময়
এস সি/১৮ জুন


Back to top button
🌐 Read in Your Language