ঝিনাইদহ

শৈলকূপায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ

ঝিনাইদহ, ১৮ জুন- করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঝিনাইদহের শৈলকূপা পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শৈলকূপা সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল সমকালকে জানান, শুক্রবার রাতে জেলা প্রশাসনের জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মজিবর রহমান আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন।

পার্থ প্রতিম জানান, কঠোর বিধিনিষেধের সময় শৈলকুপা পৌর এলাকায় বিকাল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, দোকান বন্ধ থাকবে। তবে এ সময় ওষুধের দোকান ও জরুরি সেবা চালু থাকবে।

বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যসূত্র: সমকাল
এস সি/১৮ জুন


Back to top button
🌐 Read in Your Language