রাজশাহী

রাজশাহীগামী যাত্রীবাহী সব ট্রেন শুক্রবার থেকে বন্ধ

রাজশাহী, ১০ জুন – আগামীকাল শুক্রবার (১১ জুন) সকাল থেকে রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী তিন দিনের জন্য ঢাকা থেকে রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে, যা কার্যকর হবে শুক্রবার সকাল থেকে।

ট্রেন চলাচল কতদিন বন্ধ থাকবে—প্রশ্নে রেলওয়ের এ কর্মকর্তা বলেন, প্রথম ধাপে ৩ দিন বন্ধ রাখা হবে। এই সময়সীমা বাড়ানো হবে কিনা তা পরে বিবেচনা করা হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১০ জুন ২০২১


Back to top button
🌐 Read in Your Language