সাতক্ষীরা

সাতক্ষীরায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়ল

সাতক্ষীরা, ১০ জুন – সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার ৫০ শতাংশের উপরে থাকায় ১৭ জুন পর্যন্ত আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনায় ৪৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। শনাক্ত হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ থেকে নেমে দশমিক ৫২ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৫ জন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ২৩৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৯ জন।

এদিকে সরেজমিন দেখা গেছে, সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে পুলিশ সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। তবুও হাট-বাজারে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১০ জুন


Back to top button
🌐 Read in Your Language