পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ

পঞ্চগড়, ১০ জুন- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুবেল (২৫) ও স্বপন (২২) নামে দু’জন নিহত হয়েছেন। এ সময় সুজন (২০) নামে আরও এক যুবক গুরুত্বর আহত হন।

বুধবার (৯ জুন) রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পিকআপ চালক রুবেল (২৫) ওই উপজেলার কালান্দিগঞ্জ বোয়ালমারী এলাকার কালুমিয়ার ছেলে। স্বপন (২২) বোদা উপজেলার ফুলতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি এইচ আর নামে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। সুজন (২০) তেতুঁলিয়া উপজেলার বোয়ালমারি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সোহরাব হোসেনের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়া জানান, পিকআপ চালক রুবেল তার পিকআপে স্বপন ও সুজনকে নিয়ে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাচ্ছিলেন। বুড়াবুড়ি এলাকায় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি কাভার্ডভ্যানের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক রুবেল মারা যান। স্থানীয়রা দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ভর্তি করেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় স্বপনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফি মোজাম্মেল। অন্যদিকে আহত সুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি রবিউল আজম তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/১০ জুন


Back to top button
🌐 Read in Your Language