রাজশাহী

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

রাজশাহী, ০৪জুন – রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের ১০ জন করোনা পজেটিভ এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৬ জন এবং নওগাঁর একজন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২৫ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩২ জন। তাদের মধ্যে রাজশাহীর ১৩, চাঁপাইনবাবগঞ্জের ১৫, পাবনার ৩ এবং নাটোরের একজন।

রাজশাহী মেডিকেলের আইসিইউতে শুক্রবার সকাল পর্যন্ত ১২ জন ভর্তি আছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রুতই রোগী বাড়ছে। হাসপাতালের বেড খালি থাকছে না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের দু’টি ল্যাবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৫ জন।

সূত্র: সমকাল
এম ইউ/ ০৪ জুন ২০২১

 


Back to top button
🌐 Read in Your Language