ইউরোপ

ব্রিটিশ রানির সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন

লন্ডন, ০৪ জুন – ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সাক্ষাৎ হতে চলেছে। চলতি বছরের ১৩ জুন যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে তাদের মধ্যে বৈঠকের কথা রয়েছে।

বাকিংহ্যাম প্যালেস থেকে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পোন্নত দেশগুলো নিয়ে গড়া জোট জি-৭-এর আসন্ন সম্মেলন।

সে উপলক্ষে যুক্তরাজ্য সফর করবেন জো বাইডেন ও তার স্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বড় কোনো সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন জো বাইডেন।

জানা গেছে, এর আগে যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। ১২তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেছিলেন রানির সঙ্গে।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ০৪ জুন


Back to top button
🌐 Read in Your Language