মধ্যপ্রাচ্য

ইরানে যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত

তেহরান, ০২ জুন – ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের দেজফুল শহরের একটি বিমানঘাঁটিতে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে একটি যুদ্ধবিমান। এতে দেশটির বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন।

নিহত দুই পাইলট হলেন কর্নেল কিয়ানুশ বাসাতি ও ক্যাপ্টেন হোসেইন নামনি।

মঙ্গলবার বিকেলে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এফ-৫ মডেলের একটি যুদ্ধবিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে পাইলটদের চেয়ার অনির্ধারিতভাবে সক্রিয় হয়ে উঠে। এতে সামনে-পেছনে থাকা দুই পাইলট ছিটকে যার যার কেবিনের ছাদে আছড়ে পড়েন এবং কেবিনের মধ্যে মারা যান।

দেশটির সেনাবাহিনী জানায়, কেন উড্ডয়নের আগে কেবিনের কাচে ঢাকা ছাদ আটকানোর পর অনির্ধারিতভাবে চেয়ারগুলো কাজ করতে শুরু করল তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০২ জুন


Back to top button
🌐 Read in Your Language