এশিয়া
তিন সন্তান নিতে পারবেন চীনের দম্পতিরা

বেইজিং, ৩১ মে – জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় আজ সোমবার এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে চীন সরকার। এখন থেকে প্রত্যেক দম্পতিকে তিনটি করে সন্তান নেওয়ার অনুমোদন দিয়েছে চীন। এর মাধ্যমে দেশটির কঠোর দুই সন্তান নীতির অবসান ঘটল।
দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর এক বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিবর্তন অনুমোদন করেছেন বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটিতে এক দশকের মধ্যে একবার হওয়া আদশুমারির সম্প্রতি প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে জন্মহার অনেক কমে গেছে।
এ প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে জনসংখ্যা হ্রাস পেতে পারে, এমন আশঙ্কায় দম্পতিদের আরও বেশি সন্তান নেওয়ার অনুমতির পথে এগোল চীন।
সূত্র : এনটিভি
এন এইচ, ৩১ মে









