দক্ষিণ এশিয়া

ভারতে করোনায় আরও ৩৬১৭ জনের মৃত্যু, শনাক্ত ১ লাখ ৭৪ হাজার

নয়াদিল্লী, ৩০ মে – করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৬১৭ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪১ জন।

শনিবার (২৯ মে) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৬১৭ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪১ জন।

এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জনে।

এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর‌্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়। সবমিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনে।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ৩০ মে


Back to top button
🌐 Read in Your Language