মধ্যপ্রাচ্য

ইস্তাম্বুলে নতুন মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

আঙ্কারা, ২৯ মে – তুরস্কের ইস্তানবুলে তাকসিম স্কয়ারে একটি মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে মসজিদটি নির্মাণের পরিকল্পনা নিয়ে ২০১৩ সালে দেশটিতে তুমুল বিরোধীতা হয়েছিলো।

সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেছিলেন হাজার হাজার মানুষ। এমনকি অনেকে মসজিদে জায়গা না পেয়ে চত্বরে বসে নামাজ পড়েন।

জানা গেছে, মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যার সঙ্গেই আছে খোলা চত্বর, যেটিকে ঐতিহাসিকভাবে ধর্মনিরপেক্ষ তুরস্ক প্রজাতন্ত্রের প্রতীক মনে করা হয়। মূলত এটি তুর্কি প্রজাতন্ত্র এবং এর প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের একটি স্মারক হিসেবে বিবেচিত হয়।

শুক্রবার মসজিদটির উদ্বোধন করে জুমার নামাজ আদায়ের পর এরদোয়ান বলেন, ‘তাকসিম মসজিদ এখন ইস্তাম্বুলের স্মারকগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায়। আল্লাহর ইচ্ছায় এটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে।’

মসজিদের উদ্বোধনের সময় জুমার নামাজ পড়তে আসা বিপুল সংখ্যক মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে মসজিদ নির্মাণ করতে পারা একটি বিজয়। কোন কিছুই এ উদ্যোগকে বন্ধ করতে পারবে না। এখানে নামাজ পড়ার জন্য একটি কক্ষ পর্যন্ত ছিলো না এবং ধর্ম বিশ্বাসীরা খোলা জায়গায় পত্রিকা বিছিয়ে নামাজ পড়তেন।’

নামাজ পড়তে আসা মুসল্লিরা নতুন এ মসজিদের ব্যাপক প্রশংসা করেছেন। মসজিদটি আসলে নির্মিত হয়ে অটোমান সাম্রাজ্যের বৈশিষ্ট্য আর আধুনিক স্থাপত্যের সমন্বয়ে। এখানে এক সঙ্গে প্রায় চার হাজার মানুষ নামাজ পড়তে পারবে।

আবুজের কচ নামে একজন বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখানে মানুষের তুলনায় মসজিদ কম। যারা এটি বানিয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুন।

উল্লেখ্য, তাকসিম স্কয়ারের গাজি পার্কে ২০১৩ সালে যখন এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিলো তখন সেখানে এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছিলো। এমনকি বিশ্বের নানা জায়গায় ওই বিক্ষোভের প্রতি সংহতি জানিয়েও নানা কর্মসূচি পালিত হয়েছিলো। তবে শুরুতে সেখানে উন্নয়নমূলক কাজের বিরোধিতা করে প্রতিবাদ হলেও সেটি শেষ পর্যন্ত সরকারি নীতির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশের রূপ নিয়েছিলো।

সূত্র : সমকাল
এন এইচ, ২৯ মে


Back to top button
🌐 Read in Your Language