ভোলা

মেঘনার পানি বিপদসীমার উপরে, ডুবে গেছে ৩০ চর

ভোলা, ২৬ মে – ভোলায় মেঘনার পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে অন্তত ৩০টি দ্বীপচর। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। আজ বুধবার দুপুরের পর এসব এলাকা তলিয়ে যায়।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীর উত্তাল রয়েছে। এতে উপকূলের চরাঞ্চলে তলিয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাসহ বিস্তীর্ণ এলাকায় ডুবে আছে। ভেসে গেছে পুকুর ও মাছের ঘর। উপকূলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন সাইক্লোন সেল্টারে।

ঢালচর, কুকরী-মুকরী, চরপাতিলা, চরজ্ঞান, সোনার চর, কুলাগাজীর তালুক, চর যতিন, চর শাহজালাল, কলাতলীর চরে ৩-৫ ফুট জলোচ্ছ্বাস হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার জানান, বাধের বাইরে যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো তলিয়ে গেছে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৬ মে


Back to top button
🌐 Read in Your Language