মেহেরপুর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক আল আমিন গ্রেপ্তার

মেহেরপুর, ২২ মে– মেহেরপুরের গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে গাংনী পৌর শহরের বাঁশবাড়িয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আল আমিন হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ও বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই সুমন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাংবাদিক আল আমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ মে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক এমপি ‘মকবুলের কাণ্ড: ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ন সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

সূত্র : সমকাল
এম এন / ২২ মে


Back to top button
🌐 Read in Your Language