বলিউড

‘রাধে’ ফাঁস, সাইবার সেলে লিখিত অভিযোগ

মুম্বাই, ১৭ মে – ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তির আগে সালমান খান দর্শকদের অনুরোধ করেছিলেন ছবিটি ফাঁস না করতে। কিন্তু তামিল রকার্স ফাঁস করে দিয়েছে সালমানের এই নতুন ছবি। এতে খেপেছেন সালমান। পাইরেটেড ওয়েবসাইটগুলির বিরুদ্ধে সাইবার সেলে লিখিত অভিযোগ করেছেন সালমানের ম্যানেজার।

১৩ মে মুক্তির পর থেকেই খবরের শিরোনামে ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। করোনা পরিস্থিতিতে আপাতত বন্ধ সিনেমাহল। তাই ওটিটি প্ল্যাটফর্মেই ‘রাধে’ মুক্তি দেয়া হয়েছে। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটি ফাঁস হয়ে গেছে। এরপর অনলাইনে পাইরেসি কন্টেন্ট শেয়ার করার পরিণতি জানিয়ে সবাইকে সাবধান করে একটি টুইট করেছেন সালমান।

সালমান লিখেছেন, ‘আমরা আপনাদেরকে সুলভ মূল্যে ছবিটি দেখার সুযোগ করে দিয়েছি, মাত্র ১৪৯ ভারতীয় রুপিতে। তারপরেও পাইরেটেড সাইটগুলোতে দেখানো হচ্ছে বেয়াইনি ভাবে।’

শনিবার সালমানের ম্যানেজার মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের সাইবার পুলিশ স্টেশনে গিয়ে এই বিষয়ে লিখিত অভিযোগ করে এসেছেন। সাইবার সেলের ডিসিপি রাশমি খারান্দিকার বলেছেন, আমরা অভিযোগ পেয়েছি এবং একটি দল বিষয়টি অনুসন্ধানে কাজ শুরু করে দিয়েছে। খুঁজে বের করা হবে যারা এই ভিডিও আপলোড করেছে। এরপর তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়া হবে।

এন এইচ, ১৭ মে


Back to top button
🌐 Read in Your Language