করোনায় বিধ্বস্ত ভারতে আক্রান্ত ও মৃত্যু কমেছে

নয়াদিল্লী, ১৫ মে – করোনায় যতগুলো বিধ্বস্ত দেশ রয়েছে তার মধ্যে ভারত অন্যতম। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে দেশটিতে। গতকাল দেশটিতে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯৯ জনের। আর করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ হাজার ৮৭৯ জন মানুষের মৃত্যু হয়েছে। যা গতকাল এর থেকে কিছুটা কম। আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৩ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৬ হাজার কম।
এছাড়া, আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২৯৯ জনের।
বিশ্বে করোনা: করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি, আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৪ কোটি ১৪ লাখের বেশি মানুষ।
গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ হাজার ৫২৩ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯০ হাজার ৮৬৩ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৭১ হাজার ৩৫ জন। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ২৫ লাখ ২৪ হাজার ৪২৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৬৭৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৯ হাজার ৩১৪ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ১৩ জনের দেহে।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন। মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ২২৯ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ২১ হাজার ৩১৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৫ জন।
করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
গত বছর ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে। ২০২০ সালের প্রথম সাত-আট মাসে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক আক্রান্ত ও মৃত্যুর পর ওই বছরের শেষ দিকে কিছুটা কমে এসেছিল করোনা সংক্রমণ। এর মধ্যে বিভিন্ন কোম্পানির করোনা প্রতিরোধী টিকা বাজারে এসে যাওয়ায় গণটিকাদান কর্মসূচিও শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৫ মে









