মৌলভীবাজার

সৌদির সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন

মৌলভীবাজার, ১৩ মে– সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় মৌলভীবাজার সার্কিট হাউস এলাকার এক বাসার ছাদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজে অংশগ্রহণকারী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে এই নামাজ আদায় করছেন। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক পরিবারের পুরুষ ও নারী মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী।

নামাজ শেষে দেশ-জাতিসহ ফিলিস্তিনের মুসলমান এবং সর্বোপরি করোনাভাইরাস থেকে সারা বিশ্ব মুক্ত হওয়ার জন্য মোনাজাত করা হয়। পরে সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এম এন / ১৩ মে


Back to top button
🌐 Read in Your Language