চুয়াডাঙ্গা

৬৩ এতিম শিশুকে ঈদের নতুন পোশাক উপহার দিলেন এসপি

চুয়াডাঙ্গা, ০৯ মে– চুয়াডাঙ্গায় সরকারি শিশু পরিবারের (বালিকা) ৬৩ শিশুকে ঈদের নতুন পোশাক উপহার দিলেন পুলিশ সুপার জাহিদুল। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে তিনি রোববার এসব শিশুর মধ্যে নতুন পোশাকসামগ্রী পৌঁছে দেন।

নতুন পোশাক পেয়ে কোমলমতি শিশুরা উল্লসিত হয়ে ওঠে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিতদের মুখেও হাসি ফোটানো সম্ভব। তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সব বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

সূত্র : যুগান্তর
এম এন / ০৯ মে


Back to top button
🌐 Read in Your Language