উত্তর আমেরিকা

করোনা আক্রান্ত শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ!

নিউইয়র্ক, ১৭ অক্টোবর- নিউইয়র্কের স্টেট বিশ্ববিদ্যালয়ের (সনি ওয়ান্টা) সাতশোর বেশি শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট পদত্যগ করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন’কে প্রেসিডেন্ট ড. বারবারা মরিসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেট বিশ্ববিদ্যালয়ের আচার্য জিম মালাত্রাস বলেন, ড. বারবারা জন মরিস শুধু তার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন, তার বাকি কাজগুলো তিনি চালিয়ে যাবেন।

জানা যায়, গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলগুলা খোলার পর ৭১২ ছাত্র-ছাত্রী করোনায় আক্রান্ত হন। বিশ্ববিদ্যালয় চত্বরে পরীক্ষার মাধ্যমে অধিকাংশ ছাত্র ছাত্রীর করোনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। সনি ওয়ান্টার অন্যান্য ক্যাম্পাসহ মোট ১১৬৭ শিক্ষার্থী করোনায় আক্রান্ত।

আগস্ট-এর শেষে ভাইরাসের ব্যাপক সংক্রমণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দিল, করোনাকালে ক্যাম্পাসের ক্লাসের থেকে অনলাইনে ক্লাস করা উত্তম।

আরও পড়ুন: কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হলেন গত সপ্তাহেও বন্দি থাকা নেতা

সনি ওয়ান্টার মুখপাত্র জিম অরসো জানান, সেপ্টেম্বরের শুরুর দিকে করোনা আরও মাহামারি আকার ধারণ করে। সে সময় বিক্ষোভ হলেও তিনি পদত্যাগ করেননি। আমি এখনও তার পদত্যাগের বিষয় সম্পর্কে পরিষ্কার না। তদন্ত করে দেখব কেন তিনি পদত্যাগ করলেন।

সূত্রঃ সিএনএন’
আডি/ ১৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language