বলিউড

দাম্পত্যের ৮ বছর পূর্ণ করলেন সাইফ-কারিনা

মুম্বাই, ১৭ অক্টোবর- দাম্পত্য জীবনের আট বছর পূর্ণ করলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা দম্পতি।

অষ্টম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন কারিনা কাপুর খান।

ছবিটির ক্যাপশনে বলিউডের এই অভিনেত্রী লিখেছেন- “এক দেশে ছিলো বেবো নামের একটি মেয়ে এবং সাইফু নামের একটি ছেলে। তারা দু’জনই স্প্যাগিটি এবং ওয়াইন ভালোবাসে…অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। শুভ বিবাহবার্ষিকী সাইফ আলি খান পতৌদি।”

আরও পড়ুন:  করোনায় আক্রান্ত সংগীতশিল্পী কুমার শানু

শিগগিরই দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন সাইফিনা দম্পতি। তৈমুর আলি খান নামে তাদের চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

আডি/ ১৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language