জাতীয়

দেশে ফিরছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল

ঢাকা, ১৬ অক্টোবর- শুক্রবার বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু ২৮ অক্টোবর

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজ সম্পাদন করছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন। দেশে ফিরে আগামী রোববার থেকেই তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন।

এর আগে গত ২ অক্টোবর চোখের ফলোআপ চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান অর্থমন্ত্রী।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language