জাতীয়

‌অবিলম্বে খালেদাকে মুক্ত করে দিন, প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

ঢাকা, ১৪ এপ্রিল – শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অনুগ্রহ করে আপনার পিতার কথা স্মরণ করুন। আপনার পিতা আমাদের সকলের নেতা। সেই প্রিয় নেতার অকাল বিয়োগে আপনার দলের বড় বড় নেতারা বলেছিলেন জালিম থেকে দেশ রক্ষা পেয়েছে।

তিনি বলেন, ‘তার (শেখ মুজিব) জন্য খুব বেশি লোক কাঁদে নাই। কেঁদেছিলেন কাদের সিদ্দিকী তাকে আপনারা আজ দূরে সরিয়ে রেখেছেন। আমরা যারা আপনার দল করি না, তারাও সেদিন কেঁদেছিল। আপনার কোন জিঘাংসার কথা মনে না রেখে মনে করা উচিৎ মানবিক হাসিনা হওয়া। দেশবাসী দেখতে চায় মানবিক হাসিনাকে। জালিম হাসিনাকে দেখতে চায় না।’

আরও পড়ুন : ৮ দিনের ‘কঠোর লকডাউন’ শুরু, মানতে হবে ১৩ নির্দেশনা

মঙ্গলবার (১৩ এপ্রিল) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে তারুণ্যের শক্তি কেন্দ্রীয় পরিষদ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধান বিচারপতি বলেছেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে কারাগারে রেখেই হাজতি আসামির জামিন শুনানি করতে হবে। আজকে খালেদা জিয়া তো জেলখানায় নেই উনি আক্রান্ত হয়েছেন। দেশের জনগণ মনে করে খালেদা জিয়া খালেদা জিয়া যদি সুস্থ হয়ে ফিরে আসে তাহলে গণতন্ত্র মুক্তি পাবে। আজকে দেশবাসী তার দিকে তাকিয়ে আছে। আপনার (শেখ হাসিনা) উচিত হবে রাজনৈতিক একজন ব্যক্তিকে তার নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাকে মুক্ত করে দেওয়া।

শেখ হাসিনার উদ্দেশ্য করে তিনি বলেন, আর দেরি না করে অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করে দিন। মানুষের বাড়ি বাড়ি বোকরা পড়ে গিয়ে যদি জিজ্ঞেস করেন খালেদা জিয়াকে জেলে রাখবো নাকি ছেড়ে দেব। দেখবেন প্রতিটি মানুষ তাকে ছেড়ে দেওয়ার কথা বলবে।খালেদা জিয়াকে ছেড়ে দিলে আপনার বেহেস্তে যাওয়ার পথ সুগম হবে। খোদা আপনাকে সোওয়াব দেবে। তা না হলে এই যে নামাজ পড়েন তা লোক দেখানো হবে। আর মৃত্যুর পড়ে আপনি আরও ধর্মপ্রায়ন হয়ে যাবেন। গোয়েন্দা বাহিনীর কথা শুনবেন না। আমি জানি গোয়েন্দা বাহিনী আপনার কানে কানে বলে খালেদা জিয়াকে ছাড়বেন না। তাকে ছাড়লে আপনার গদি টলমল করবে।

তারুণ্যের শক্তির আহ্বায়ক শওকত আজিজের সভাপতিত্বে সদস্য সচিব এ্যাডভোকেট মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ,কৃষকদলের নেতা মিয়া মোঃআনোয়ার,কে এম রকিবুল ইসলাম রিপন,সংগঠনের যুগ্ম-আহ্বায়ক কে জি সেলিম, মোঃ তানভীর,উপ দপ্তর সম্পাদক মাহমুদা আক্তার লাকী প্রমুখ।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language