ইউরোপ

প্যারিসে হাসপাতালের বাইরে গোলাগুলি, নিহত ১

প্যারিস, ১৩ এপ্রিল – ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩৩ বছর বয়সী এক পুরুষ প্রাণ হারিয়েছেন। তার মাথায় বেশ কয়েকবার গুলি করা হয়েছে। এ ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ১২ এপ্রিল সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন : রোজায় ভ্যাকসিন নেওয়ার আহ্বান ব্রিটিশ মুস‌লিম চি‌কিৎসকদের

গুলিতে ৩৩ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। তিনি হাসপাতালের নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত পুরুষের সাথে তার কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।

প্যারিসের হেনরি ডুনান্ট হাসপাতালের বাইরে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালটি করোনার টিকাদান কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। গুলি চালিয়ে হামলাকারী পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, তাদের ধারণা ইচ্ছে করেই গুলি চালিয়েছেন ওই হামলাকারী।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৩ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language