পঞ্চগড়

দেবীগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শনে রেলমন্ত্রী

পঞ্চগড়, ১৬ অক্টোবর- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সূজন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ ও ভাঙন এলাকা পরিদর্শন করেন।

এসময় মন্ত্রী, ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত, নির্মাণ ও নদী ভাঙন রোধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

আরও পড়ুন: কোরিয়ার অ্যান্টিজেন কিট এনে বেআইনি কাজ করছে সরকার

এরপর মন্ত্রী সাইলো স্থাপনের স্থান পরিদর্শন করেন।

সূত্রঃ বার্তা ২৪
আডি/ ১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language