কক্সবাজার

রোহিঙ্গা শিবির থেকে ১৫ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজার, ১২ এপ্রিল – কক্সবাজারের টেকনাফে জাদিমুরা রোহিঙ্গা শিবির থেকে ১৫ হাজার ৮০০ ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটকৃতরা হলেন, ২৭ নম্বর জাদিমুরা শিবিরের ব্লক বি/৮, এর সিদ্দিকের ছেলে শামসুল আলম, মোঃ ইউনুসের ছেলে কবির আহমেদ ও ব্লক ডি/৫ এর আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ সিদ্দিক।

আরও পড়ুন : কক্সবাজারে মাটি খুড়তেই মিলল বস্তাভর্তি ২ হাজার রাউন্ড গুলি

সোমবার (১২ এপ্রিল) সকাল ৯ টার দিকে জাদিমুরা ২৭ নং শিবিরের এ ব্লকের ব্রিটিশ পাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, জাদিমুরা ২৭ নম্বর শিবিরের এ ব্লকের ব্রিটিশ পাড়া নামক স্থানে কিছু মাদক কারবারি ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন সংবাদে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অপারেশন অফিসার সহ এসআই মোঃ সাব্বির হাছান ভুঁইয়ার কয়েকজন পুলিশকে সাথে নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় ওই তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ১৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৩১লক্ষ ৬০ হাজার টাকা বলে জানান তিনি। সেই সাথে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সূত্র : আরটিভি
এন এইচ, ১২ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language