টাঙ্গাইল

টিকা নেয়ার দুই মাস পর করোনায় আক্রান্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

টাঙ্গাইল, ১০ এপ্রিল – টিকা নেওয়ার দুই মাস পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : টাঙ্গাইলে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেফতার ৪

জানা গেছে, ডা. মাকসুদা খানম গত ৮ ফেব্রুয়ারি মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ টিকার সময় হলেও তিনি এখনো নেননি। গত কয়েকদিন ধরে তার করোনার উপসর্গ দেখা দিলে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। পরে তিনি কর্মস্থল ত্যাগ করে নিজ বাসায় আইসোলেশনে চলে আসেন।

ডা. মাকসুদা খানম বলেন, করেনা উপসর্গ দেখা দেওয়ায় সকালে অফিসে গিয়ে নমুনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যে নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে বলে তিনি জানতে পারেন। মির্জাপুর সদরে নিজ বাসায় আইসোলেশনে থাকবেন বলে তিনি জানান।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১০ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language