জাতীয়

দেশে টিকা নিয়েছেন প্রায় ৫৫ লাখ মানুষ

ঢাকা, ০৫ এপ্রিল – দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে রবিবার (৪ এপ্রিল) পর্যন্ত টিকা নিয়েছেন ৫৪ লাখ ৯৮ হাজার ১৭২ জন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ১২ হাজার ৩ জন ও নারী ২০ লাখ ৮৬ হাজার ১৬৯ জন। তাদের মধ্যে ৯৩৮ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত টিকা নিয়েছেন ৪৫ হাজার ৫৩৮ জন।

রবিবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : নষ্ট-ভণ্ড নেতৃত্ব বর্জন করুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ১৫ হাজার ২২২ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রবিবার যে ৪৫ হাজার ৫৩৮ জন টিকা নিয়েছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ হাজার ৪২১ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৬৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮ হাজার ৩৪৭ জন, রাজশাহী বিভাগে ৬ হাজার ৪১১ জন, রংপুর বিভাগে ৫ হাজার ৪০৮ জন, খুলনা বিভাগে ২ হাজার ৮৪২ জন, বরিশাল বিভাগে ২ হাজার ১৫ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৪১২ জন টিকা নিয়েছেন।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৫ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language