টাঙ্গাইল

একই রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

টাঙ্গাইল, ১৬ অক্টোবর- টাঙ্গাইলের কালিহাতীতে একই রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাফৈর পল্পনপাড়া এলাকা থেকে নিহতদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলা রাজাফৈর পল্পনপাড়া এলাকার আলেয়া (৩৯) এবং শাহ্জাহান (৩৫)। নিহতদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তারা বিয়েও করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:  ঢাকার নবাবগঞ্জ থানায় আত্মহত্যা করল খুনের আসামি

কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, অভিমান করে তারা একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/১৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language