দক্ষিণ এশিয়া

পুত্রবধূর অধিকার নিয়ে ঐতিহাসিক রায় ভারতের সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৫ অক্টোবর- শ্বশুরবাড়িতে পুত্রবধূর অধিকার নিয়ে বৃহস্পতিবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।

প্রটেকশন অব উওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইনের ২ (এস) অনুচ্ছেদ উদ্ধৃত করে সুপ্রিম কোর্ট বলে, “স্বামীর পিতামাতার বাড়িতে থাকার অধিকার রয়েছে পুত্রবধূর”।

বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ‘তরুণ বত্রা মামলা’য় দুই সদস্যের বেঞ্চের রায় প্রত্যাহার করে নতুন রায় ঘোষণা করে।

আরও পড়ুন:  জিডিপিতে বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যাবে, মোদি সরকারের ভ্রান্ত নীতিকেই দায়ী করেছেন রাহুল গান্ধীর

প্রসঙ্গত, এর আগে তরুণ বত্রা মামলায় দুই বিচারপতির বেঞ্চ বলেছিল, আইনত পুত্রবধূ তাঁর স্বামীর মালিকানাধীন সম্পত্তিতে থাকতে পারেন না। সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ সেই সিদ্ধান্তকেই প্রত্যাখ্যান করল।

তরুণ বত্রা মামলার শুনানিতে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলে, শুধুমাত্র স্বামীর পৃথক সম্পত্তিতেই নয়, স্বামীর পিতামাতার সম্পত্তিতেও তাঁর অধিকার রয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

আর/০৮:১৪/১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language