হবিগঞ্জ

হবিগঞ্জে গাঁজাসহ আটক ৩

হবিগঞ্জ, ২৯ মার্চ – হবিগঞ্জের মাধবপুর উপজেলার জিন্নাতপুরে র‌্যাবের অভিযানে ৬৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার সন্ধ্যায় র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (এএসপি) ওবাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন : হবিগঞ্জে পুলিশ-হেফাজত সংঘর্ষ, আহত ২০

গাঁজা বিক্রিকালে আটক ব্যক্তিরা হলেন মাধবপুরের বেজুড়া গ্রামের আব্দুল মোতালেব ওরফে ফরিদ মিয়ার ছেলে মো: ছায়েদুল মিয়া (৪০) ও মো: সাজিদ মিয়া (৪৪) এবং আলাই মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩২)।

পরে আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে থানায় হস্তান্তর করে র‌্যাব।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language