রাজশাহী

করোনায় রামেকের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজশাহী, ২৮ মার্চ – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. এমএ হান্নান (৪৬) মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, শুক্রবার রাত থেকে ডা. হান্নান লাইফ সাপোর্টে ছিলেন।

আরও পড়ুন : সিরাজগঞ্জে মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, গত বুধবার সারাদিনই ডা. হান্নান রোগী দেখেছেন। রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট ও কাশি শুরু হয়। একপর্যায়ে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে দেখা যায়, তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। পরদিন তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট করোনা পজিটিভ আসে।

ডা. নওশাদ আলী জানান, উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ডা. হান্নানকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তার অবস্থা জটিল হয়ে পড়ায় নেওয়া সম্ভব হয়নি। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। এখানকার চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

সূত্র : সমকাল
এন এইচ, ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language