রাজশাহী

হিউম্যান হলারের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসে আগুন, নিহত ৯

রাজশাহী, ২৬ মার্চ – রাজশাহী মহানগরের কাটাখালী এলাকায় লেগুনার (হিউম্যান হলার) সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসে আগুন ধরে নয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, এ দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে এখনো দায়িত্বশীল কোনো সূত্রের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : সু চির দলের প্রধান রাজনৈতিক কার্যালয়ে বোমা হামলা

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, দুপুরে কাটাখালী মোড়ে রংপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। ফলে মাইক্রোবাসে থাকা সবাই হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মরদেহ এখনো গোনা হয়নি। উদ্ধার কাজ চলছে।

সূত্র : বাংলানিউজ
এন এ/ ২৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language