ফরিদপুর
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম বরখাস্ত

ফরিদপুর, ১৫ অক্টোবর- ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক বরখাস্তের কথা উল্লেখ করা হয়।
আরও পড়ুন: কলেজ ছাত্রীকে অপহরণের এক মাস পর উদ্ধার
এর আগে চেয়ারম্যান দেলোয়ারা বেগমের পরিবর্তে বেআইনিভাবে তার ছেলে কামাল হোসেনের স্বাক্ষরে জন্ম নিবন্ধন সনদ ও নাগরিক সনদ প্রদানসহ অন্যান্য সরকারি কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হওয়ায় দেলোয়ারা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আর/০৮:১৪/১৫ অক্টোবর









