জাতীয়
দেশে একদিনে করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু

ঢাকা, ২৫ মার্চ – গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৭৯৭। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৮৭ জন। এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে। এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।
আরও পড়ুন : মতিঝিলে মোদিবিরোধী বিক্ষোভ, ‘শিশুবক্তা’ রফিকুল আটক
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
সূত্র : আরটিভি
এন এইচ, ২৫ মার্চ









