গাইবান্ধা

গাইবান্ধায় বাড়িতে বিস্ফোরণে নিহত ২

গাইবান্ধা, ২৪ মার্চ – গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নয়াপাড়া গ্রামের হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে নয়াপাড়া গ্রামের বোরহান মিয়ার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে কী কারণে, কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

আরও পড়ুন : ৫ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কিছু বলা যাচ্ছে না।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনার কারণ এখন বলা যাচ্ছে না। এখানে সিআইডির দল ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language