জাতীয়

করোনায় আক্রান্ত হাজি সেলিম, ভর্তি হাসপাতালে

ঢাকা, ২৩ মার্চ – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার সরকারিভাবে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন হাজি সেলিম। গতকাল সোমবার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় দফায় ল্যাবএইডে আবার পরীক্ষা করানো হয়। ওই রিপোর্টও পজিটিভ এসেছে।

আরও পড়ুন : ৭ মার্চের ভাষণ সার্বজনীন মূল্যবোধ ও স্বাধীনতার সমার্থক: ইউনেস্কো

হাজি সেলিমের শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে তার ব্যক্তিগত সচিব আরও জানান, চিকিৎসকদের পরামর্শে আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসোলেশনে আছেন।

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের সাজা বহাল রেখে সম্প্রতি রায় দেয় হাইকোর্ট। এতে তার সংসদ সদস্যপদও ঝুঁকিতে পড়েছে।

সূত্র : আমাদের সময়
এন এ/ ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language