জাতীয়

বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়ায় ভারতকে বাংলাদেশের ধন্যবাদ

ঢাকা, ২৩ মার্চ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করায় ভারত সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার ভারত সরকারের প্রতি এই কৃতজ্ঞতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুকে সম্মানজনক পুরস্কারে ভূষিত করা জাতির পিতার পক্ষে বাংলাদেশ ও তার জনগণের জন্য সম্মানের বিষয়। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মধ্য দিয়ে যখন বঙ্গবন্ধু এই ভিত্তি স্থাপন করেছিলেন, তখন দেশের স্বাধীনতার ৫০তম বছরে এই সম্মান বিশেষ গুরুত্ব বহন করে।

আরও পড়ুন : তিন দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে উভয় দেশ যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে। এমন এক বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য নিবিড় শ্রদ্ধাঞ্জলি এই পুরস্কার বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশ যেমন বঙ্গবন্ধুর ঐতিহ্যকে স্মরণ করে, তখন এই পুরস্কার তার জনগণের স্বাধীনতা, অধিকার, আকাঙ্ক্ষা ও মুক্তি এবং অনাহারমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে তার দীর্ঘকালীন সংগ্রামের স্বীকৃতির পরিচয় বহন করে।

সূত্র : এনটিভি
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language