জাতীয়

রোগী বাড়ায় ৫ সরকারি হাসপাতালকে জরুরিভাবে প্রস্তুতির নির্দেশ

ঢাকা, ২৩ মার্চ – করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারি আরো পাঁচটি হাসপাতালকে পুনরায় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশে ক্রমাগত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার ও সরকারি কর্মচারী হাসপাতালকে সার্বিকভাবে প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন : বাংলাদেশের অগ্রগতি ও শেখ হাসিনার প্রশংসায় বিদ্যা দেবী

প্রসঙ্গত, গত বছর করোনায় আক্রান্ত রোগী বাড়তে থাকায় এই হাসপাতালগুলোকে করোনা ডেডিকেটেড করা হয়। তবে পরবর্তীতে রোগীর সংখ্যা কমে আসায় এসব হাসপাতালে করোনা ইউনিটের পাশাপাশি অন্য রোগীদের জন্যও সেবা চালু করা হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language