ইউরোপ

যেভাবে বিস্ফোরণ ঘটলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! (ভিডিও)

ওয়ারশ, ১৫ অক্টোবর- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটেনের ফেলা একটি বড় বোমার বিস্ফোরণ ঘটেছে পোল্যান্ডে। সম্প্রতি পোল্যান্ডের একটি খালে বোমাটির খোঁজ পাওয়া যায়। নৌবাহিনীর কর্মকর্তারা যখন এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল সে সময় এটির বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্থ হননি।

জানা গেছে, সুইনস্কি শহরের বাইরের পিস্ট খালের কাছাকাছি এলাকায় এই বোমাটির খোঁজ পাওয়া যায়। এরপরেই দ্রুত ৭৫০ লোককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। না হলে কোনো বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) ব্যবহৃত একটি ‘টলবয়’ বোমা। যার ওজন ১২ হাজার পাউন্ড। এই বোমার মধ্যে মোট ২৪০০ কেজি বিস্ফোরক ভর্তি ছিল। বোমাটি লম্বায় ছিল ১৯ ফুট।

আরও পড়ুন:  প্যারিসসহ ফ্রান্সের ৯ শহরে কারফিউ

নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার বোমাটিকে বিস্ফোরণের জন্য পানির তলায় ১২ মিটার গভীরে নেয়া হচ্ছিল। তবে পানির মধ্যেই সেটির বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য, ১৯৪৫ সালে ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) এর ৬১৭তম স্কোয়াড্রন ল্যাঙ্কাস্টার থেকে ১৮টি বোমারু বিমান পাঠিয়েছিল। সেই সময়ে প্রায় ১২টি টলবয় বোমা ফেলা হয়। কিন্তু মনে করা হচ্ছে তখন একটি বোমা ফাটেনি। এমনকি এতদিনেও সেটি ফাটেনি। এবার নিষ্ক্রিয় করতে গিয়ে ফাটল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী সেই বোমা।

সূত্র : সিএনএন

আর/০৮:১৪/১৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language