জাতীয়

করোনায় বিএনপি নেতা খন্দকার আহমেদের মৃত্যু

ঢাকা, ২১ মার্চ – বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ মারা গেছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৭ম ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০

শায়রুল কবির খান বলেন, বিএনপি পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য, জি- নাইন এর সদস্য এবং গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আহাদ আহমেদ আজ রাত সোয়া ১২টায় মারা গেছেন।

খন্দকার আহাদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language