জাতীয়

সস্ত্রীক করোনায় আক্রান্ত বিরোধী দলীয় হুইপ

সুনামগঞ্জ, ২০ মার্চ – টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও তার স্ত্রী মাসকুরা হোসাইন দীনা।

গত মঙ্গলবার (১৬ মার্চ) করোনার উপসর্গ সন্দেহে নমুনা দেন পীর মিসবাহ ও তার সহধর্মিণী। পরে গতকাল শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় সস্ত্রীক করোনায় আক্রান্তের বিষয়টি সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে তিনি জানতে পারেন। তবে সামান্য জ্বর সর্দি থাকলেও তিনি ও তার স্ত্রী সুস্থ আছেন বলে জানা যায়।

আরও পড়ুন : মোদিকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব : পররাষ্ট্রমন্ত্রী

পীর ফজলুর রহমান মিসবাহ জানান, গত তিন দিন আগে হালকা জ্বর-সর্দি হলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেই। পরে শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর আমার এবং আমার স্ত্রী করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এখনও হালকা জ্বর রয়েছে। এর বাইরে আর অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

শুক্রবার রাত থেকে ঢাকায় ন্যাম ভবনে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা। তাদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিসবাহ।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ২০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language